• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে ফুটবল মাঠে ক্রীড়া উপমন্ত্রী

খেলাধুলা ডেস্ক: প্রায় তিন বছর পর আবারো পঞ্চগড়ে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাঁওতাল গোষ্ঠীর মনোজ্ঞ পরিবেশনা পরিবেশিত হয়।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে বছরের সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্টে দেশের বিভিন্ন স্থানের মোট ১২টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী খেলায় বগুড়া শহীদ তারেক সংঘ নওগাঁ জেলা দলকে ৪-৩ গোলে পরাজিত করে। খেলায় দ্বিতীয়ার্ধের পর দুর্বল নওগাঁ দলকে সহযোগিতার জন্য মাঠে নামেন ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়। প্রতিমন্ত্রী মাঠে নামার সাথে সাথেই দুই দলেই শক্তির সঞ্চার হয়। গোল হতে থাকে পাল্টাপাল্টি। এ সময় তিনি প্রায় ২০ মিনিট সঙ্গ দেন নওগাঁ জেলা দলকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরাজয়ের মালা নিয়েই ফিরতে হয় নওগাঁ জেলা দলকে।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সাংসদ অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মো. নওশাদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ