• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আ.লীগকে ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে: জয়

ঢাকা: বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।
শনিবার সাভারে শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্রে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় অনুষ্ঠানে নবীন তথ্য প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্যে জয় একটি দেশের উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা রক্ষার উপর জোর দিয়ে মালয়েশিয়ার উদাহরণ টানেন।   তিনি  বলেন, “আওয়ামী লীগ কেবল আট বছর ক্ষমতায়, তাতেই দেশের কী পরিমাণ উন্নতি, দেখুন। আওয়ামী লীগ আরও ১০-১৫ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশ হবে।”
বিএনপির মধ্যে দেশপ্রেম নেই দাবি করে জয় বলেন, তারা ক্ষমতায় গেলে দেশ পেছনের দিকে হাঁটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ