• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রোনালদোর জন্য সৌদি নারীর ডিভোর্স!

খেলাধুলা ডেস্ক: রিয়াল মাদ্রিদের ফুটবল তারকা রোনালদোর জন্য এবার ঘর ভাঙছে এক সৌদি দম্পতির। রোনালদোকে প্রশংসা করায় স্বামীর হাতে নির্যাতিত হয়ে ডিভোর্সের আবেদন করেছেন ওই নারী। খবর আল আরাবিয়ার।

স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় বার্সেলোনা। এ সময় ওই নারী আনন্দে স্বামীর সামনেই লাফাতে থাকেন আর রোনালদোর প্রশংসায় ফেটে পড়েন।

কিন্তু ওই নারীর স্বামী ছিল বার্সেলোনার সমর্থক। পছন্দের দল হেরে যাওয়ায় ক্ষুব্ধ ছিলেন তিনি। এমন সময় তার সামনে প্রতিপক্ষকে সমর্থন করে স্ত্রীর উল্লাসে বেশ চটে যান তিনি।

স্ত্রীর অভিযোগ, রোনালদোকে সমর্থন করায় স্বামীর হাতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এজন্য তিনি ডিভোর্সের আবেদন করেন।

ওই নারীর বান্ধবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্বামীর অপছন্দের দল ও সেই দলের খেলোয়াড়কে সমর্থন করায় বেশ ক্ষেপে যান তিনি। বিষয়টি তিনি নিজের জন্য অপমান হিসেবে মনে করেন। এজন্য স্ত্রীকে নির্যাতন করেন।

তবে ঘটনা বেশ পুরনো হলেও বিষয়টি নজরে এসেছে কয়েক দিন আগে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ডিভোর্সের আবেদনটি চোখে পড়ার পর এ ঘটনা প্রকাশ্যে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ