• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তিন কাঠা জমি পাচ্ছেন মিরাজ

খেলাধুলা ডেস্ক, ০৬ নভেম্বর: গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক মিরাজ থাকেন খুলনার খালিশপুরের একটি ভাড়াবাড়িতে। সংবাদ মাধ্যমে গত বছর এ খবর প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উদ্যোগী হয়ে বাংলাদেশ দলের তরুণ এই অলরাউন্ডারের পরিবারের জন্য বাড়ি নির্মাণের নির্দেশ দেন সংশ্লিষ্ট ব্যক্তিদের।
সেটির ধারাবাহিকতাতেই খালিশপুরেই মিরাজকে তিন কাঠা জমি দিচ্ছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। আবির্ভাবেই বিস্ময় উপহার দেওয়া ২০ বছর বয়সী অলরাউন্ডার বললেন, ‘গত বিপিএলের শুরুতে আমাকে জানানো হয়েছিল জমি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি তারা রেখেছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে এটির আনুষ্ঠানিকতা শেষ হবে। আরও আগেই হয়ে যেত, আমি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় সময় বের করতে পারিনি।’
বড় সুখবরই পেয়েছেন। এবার মাঠেও সুখবর দেওয়ার পালা মিরাজের। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে তাঁর দল রাজশাহী কিংস ৬ উইকেটে হেরেছে রংপুর রাইডার্সের কাছে। তবে এটি নিয়ে উদ্বিগ্ন নন তরুণ অলরাউন্ডার, ‘শুরুটা ভালো হয়নি, খারাপও হয়নি। গত বিপিএলেও শুরুটা ভালো হয়নি আমাদের। শেষ পর্যন্ত আমরা কিন্তু ফাইনালে উঠেছিলাম। এ বছর দলটি ভালো হয়েছে। একটি ম্যাচ হারতেই পারি। এখনো ১১টা ম্যাচ আছে। ম্যাচ ধরে ধরে এগোতে চাই আমরা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ