• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পার্বতীপুরে ছুরিকাঘাতে কিশোর নিহত

পার্বতীপুর (দিনাজপুর), ১৩ নভেম্বর: দিনাজপুরের পার্বতীপুরে রেল এলাকায় জাহাঙ্গীর নগর মহল্লার এক গুদাম ঘরে জাহিদ হাসান (শুকুর আলী) নামে এক কিশোরকে শহরের কুলিপট্টি ও বাবুপাড়ার একদল কিশোর ছুরি চাকুদিয়ে উপুর্যপরি আঘাত করে। এসময় তার পেটের নাড়িভূড়ি বেরিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও পথচারীরা এগিয়ে এসে আশংকাজনক অবস্থায় জাহিদ হাসানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বেলা দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ১৩/১৪ জন কিশোর ছুরি চাকু লাঠি রড নিয়ে জাহিদ হাসান শুকুর আলীকে ধাওয়া করে। এ সময় জাহিদ হাসান মৃত মুদি কন্ট্রাকটারের গুদাম ঘরে আত্মরক্ষার জন্য ঢুকে পড়ে। দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করে উপুর্যপরি আঘাত করে। একটি কিশোর প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে একটি সূত্রে জানাযায়। নিহত জাহিদ হাসান শুকুরের পিতার নাম মোঃ মামুন। তারা ধুপিপাড়া মহল্লার জনৈক ফরহাদের বাড়ির ভাড়াটে। এ রিপোর্ট লেখার সময় বেলা সাড়ে ৩টায়ও থানায় মামলা হয়নি।
এব্যপারে পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ মীর মনিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। মামলা না হওয়া পর্যন্ত আসামীদের নাম জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ