• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিপিএলে খেলছেন সৈয়দপুরের সাদ্দাম

|| খুরশিদ জামান কাকন ||

ব্যাটে-বলে জমজমাট লড়াইয়ের আসর বিপিএল। দেশি-বিদেশী তারকাদের ভিড়ে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের নিজেকে যাচাই করার মঞ্চ বিপিএল। তাই এ আসরকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে সবসময় বিরাজ করে উৎসাহ-উদ্দীপনা।

তবে অন্যান্য আসর গুলো ছাপিয়ে এবারের বিপিএল রয়েছে সৈয়দপুরববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কারণ, সৈয়দপুরের তারকা খেলোয়াড় নুর আলম সাদ্দাম এবারে খেলছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে।

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাশবাড়ি বটগাছ সংলগ্ন এলাকার বাশিন্দা আব্দুস সামাদের ছোট ছেলে নুর আলম সাদ্দাম। ছোটবেলা থেকেই সাদ্দামের ক্রিকেটের প্রতি ছিলো বেশ আগ্রহ। স্কুল ফাকি দিয়ে সারাদিন ক্রিকেট মাঠে বল হাতে সর্বদা ছিলো তার আধিপত্য।

নড়াইল এক্সপেস হিসেবে খ্যাত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দলপতি মাসরাফি বিন মর্তুজাকে আইডল মেনে সাদ্দাম নিজেকে মিডিয়াম ফাস্ট বোলারে রুপান্তর করেছেন।

দলের অপরিহার্য বোলার হিসেবে রংপুর বিভাগের হয়ে খেলেছেন জাতীয় লীগ। আরো খেলেছেন ২০১৪ সালে দুবাইতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। খুলনার হয়ে গত বছরে প্রথমবারের মতো খেলেছেন বিপিএল। তবে মাত্র একটি ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি ২০১৬ এর বিপিএলে।

এবার বিপিএলের পঞ্চম আসরে প্লেয়ার্স ড্রাফটে তারকা বহুল “ঢাকা ডায়নামাইটস” দলে জায়গা পান নুর আলম সাদ্দাম। তারকায় ভরা সাদ্দামের দলে আইকন ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আরো রয়েছেন নারিন, আফ্রিদি, সাঙ্গাকারা, আমির, পোলার্ড, লুইসের মতো বিশ্ব দাপিয়ে বেরানো তারকা খেলোয়াড়। দেশীয়দের মধ্যে রয়েছেন মোসাদ্দেক হোসেন, মেহেদি মারুফ, জহরুল ইসলাম, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদের মতো পরীক্ষিত ক্রিকেটার।

এতো তারকার ভীরে বিপিএলের এবারের আসরে একাদশে সুযোগ পাওয়া নিয়ে সন্দিহান থাকলেও সে আশঙ্কা কেটে গেছে সাদ্দামের।

বিপিএলে নিজেদের ষষ্ট ম্যাচে শনিবার ঢাকা ডায়নামাইটস একাদশে ভিড়ান ডানহাতি এ মিডিয়াম ফাস্ট বোলারকে। সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরার চেষ্টা করেন ২১ বছর বয়সী এ তরুণ। তিন ওভার বোলিং করে ১৯ রান খরচ করে তুলে নেন ১ উইকেট। পরের ম্যাচে সোমবার শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ার বিরুদ্ধে ৩.৪ ওভার বল করে ৩৬ রান দিয়ে নেন ১ উইকেট।

সাদ্দাম বিপিএল ভালো খেলে নির্বাচকদের নজর কেড়ে খেলতে চায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। প্রতিনিধিত্ব করতে চায় সৈয়দপুরকে, উজ্জ্বল করতে চায় সৈয়দপুরের মুখকে। এজন্য তিনি সৈয়দপুরসহ সমগ্র দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সাদ্দামের বাবা আব্দুস সামাদ জানান, “সাদ্দাম এখন শুধু আমার একার সন্তান নয়, সাদ্দাম এখন পুরো সৈয়দপুরের সন্তান। আশা করি সে একদিন সৈয়দপুরের নাম উজ্জ্বল করবে।”

সৈয়দপুরবাসীর নয়নের মনি হয়ে উঠা সাদ্দামের বাড়িতে এখন খেলার দিন করে চলছে আনন্দ উৎসব। লোকে লোকারণ্য হচ্ছে বাড়ির চারদিক। সবার নজর থাকছে টেলিভিশনের পর্দায়। সবাই তার বাবা-মাকে জানাচ্ছে অভিবাদন।

সৈয়দপুরের প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে সুযোগ পাওয়া তরুন প্রতিভাবান এ বোলারকে ঘিরে অনেক আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার স্বপ্ন বুনতে শুরু করেছে এলাকাবাসী। সাদ্দাম একদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলবে, নিজের এলাকার নাম উজ্জ্বল করবে এই আশায় বুক বেধে স্বপ্ন পূরনের অপেক্ষায় মুখিয়ে আছে সমগ্র সৈয়দপুরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ