খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টর প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচে রাজশাহী দারুশাহ বাজার ফুটবল একাডেমীকে ২-০ গোলে হারালো সৈয়দপুর ফুটবল একাডেমী।
২২ নভেম্বর (বুধবার) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বড় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। বিজয়ী দলের পক্ষে গোল দুটি করেন মিন্টু ও বাদশা।
উল্লেখ্য যে, পাকেরহাট খেলোয়াড় কল্যান সমিতির আয়োজনে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।