• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন |
শিরোনাম :

কিছু লোকের পকেট ভারী করতেই বিদ্যুতের মূল্যবৃদ্ধি : রিজভী

ঢাকা, ২৪ নভেম্বর: কিছু লোকের পকেট ভারী করার জন্যই সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রিজভী এ মন্তব্য করেন।
রুহুল কবির আহমেদ রিজভী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আবারও বিদ্যুতের দাম বৃদ্ধি করছেন গরিব-দুঃখী মানুষের পকেট কেটে আপনার আত্মীয়স্বজনের পকেট ভারী করার জন্য। ব্যাংক, শেয়ারবাজার শেষ, এখন মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নিতে চান। আপনার আত্মার শান্তির জন্য দাম বৃদ্ধি করছেন।’
রিজভী আরো বলেন, ‘দেশে যত গুমের ঘটনা ঘটছে, তা প্রধানমন্ত্রীর নির্দেশেই ঘটছে। গতকাল অধিবেশনে তিনি সেটা স্বীকারও করেছেন। শেখ হাসিনা সংসদে বলেছেন, গুম হয়ে আবার ফিরেও আসে। তার মানে শেখ হাসিনার বিরুদ্ধে গেলেই গুম করা হয়। তাঁর নির্দেশে গুম হয়। স্বার্থের হিসাব মিললে ফিরে আসার সুযোগ দেয় আর স্বার্থের হিসাব না মিললে চিরতরে গুম হয়ে যায়, যেমন ইলিয়াস আলী। আমরা প্রতিশোধে বিশ্বাসী না। আইনের অধীনে বিচার হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ