• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন |
শিরোনাম :

শাহরিয়ার আসিফকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার

সিসি ডেস্ক: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় দল থেকে নিজের ভাতিজা এইচ এম শাহরিয়ার আসিফকে বহিষ্কার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার দলের গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ্র রায়।

তিনি বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় শাহরিয়ার আসিফকে দলীয় সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এরশাদের এই ভাতিজা রংপুরের গঙ্গাচড়া-১ আসন থেকে এর অগে এমপি নির্বাচিত হয়েছিলেন। প্রথমবারের মত দলীয় প্রতীকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হন।

মনোনয়ন সংগ্রহ করে তিনি বলেছিলেন, ‘আমি দল থেকে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু, পার্টি আমাকে দেয়নি। স্বতন্ত্র হিসেবে মেয়র নির্বাচন করব।’

বহিষ্কারের খবরে শাহরিয়ার আসিফ বলেন, ‘খবর শুনেছি। এ ব্যাপারে আপাতত কোনো মতামত দিচ্ছি দিতে চাচ্ছি না।’

জাতীয় পার্টি রসিকে দলের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সভাপতি মো. মোস্তাফিজার রহমান মোস্তফাকে মনোনয়ন দিয়েছে।

এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে সরফুদ্দীন আহমেদ ঝন্টু এবং বিএনপি থেকে কাওছার জামান বাবলা মেয়র পদে প্রার্থী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ