• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

১০ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচী পালন করবে বিএনপি

কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশে এই মুহুর্তে আমরা ভয়ংকর মানবতা লাঞ্চিত একটি রাজনৈতিক সামাজিক পরিবেশের মধ্যে বসবাস করছি। এই লাঞ্চনার জন্য দায়ী বর্তমান ভোটার বিহীন সরকার। সংবাদপত্র ও গণমাধ্যমে দৃষ্টি নিক্ষেপ করলেই দেখা যায় সেখানে বিচার বহির্ভুত হত্যাকান্ড অথবা গুমের শিকার হচ্ছেন বিরোধী দলের নেতাকর্মীসহ বিরোধী চিন্তার মানুষ।
তিনি আরো বলেন, বর্তমান সরকার একদলীয় শাসন কায়েম করতে কেউ যাতে বাধা হয়ে না দাড়ায় এজন্য এগুলি করেছেন। এটি করতে গিয়ে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সালাউদ্দিন চৌধুরীর মতো জনপ্রতিনিধদের গুম করেছেন। এটি শুধু বিরোধী দল ও মতের প্রতি নয়, সরকারের সাথে কারো যদি মত পার্থক্য হয় তাহলে এই সরকারের দারা গুমের শিকার হচ্ছে, অপহারনের শিকার হচ্ছে অথবা বিচার বহিভুত হত্যার শিকার হচ্ছে। এরকম একটি পরিস্থিতির মধ্যদিয়ে আগামীকাল ১০ ডিসেম্বর জাতিসংঘ ঘষিত মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা, মহানগরসহ সারাদেশে প্রতিটি জেলায় বিএনপি মানববন্ধন পালন করবে। ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধন পালন করবে বিএনপি।
এছাড়াও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলের নিঃশর্ত মুক্তি দাবী ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন তিনি।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক এসএম আশরাফুল হক রুবেল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক আবু হানিফ বিপ্লব, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ