• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজ শুরু হচ্ছে প্রথম যুব গেমস

খেলাধুলা ডেস্ক, ১৮ ডিসেম্বর:  আজ শুরু হচ্ছে প্রথম বাংলাদেশ যুব গেমস। ৬৪ জেলার অংশগ্রহণে দেশের ক্রীড়াঙ্গণের সবচেয়ে বড় আয়োজন। তবে গেমসে জায়গা হয়নি ক্রিকেট, জিমন্যাস্টিকস, সাইক্লিংয়ের মতো ইভেন্টের। ২১ ডিসিপ্লিনে অপ্রচলিত স্কোয়াশকে রেখে বিস্ময়ের জন্ম দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

দেশের ৬৪ জেলায় প্রথমবার শুরু হচ্ছে যুব গেমস। ২১ ইভেন্টে লড়বে ১৭ বছর বয়সি অ্যাথলিটরা। অংশ নিচ্ছে ২৩ হাজার ২১০ জন প্রতিযোগি।

ফুটবল, কাবাডিসহ দলগত ইভেন্ট পাঁচটি। বাকি ১৬ ডিসিপ্লিনে হবে ব্যক্তিগত লড়াই। গেমসের শুরু থেকেই পরিকল্পনায় ছিল না ক্রিকেট, জিমন্যাস্টিকস, সাইক্লিং, কারাতে, বডি বিল্ডিং, খো খো। যদিও জায়গা হয়েছে অপ্রচলিত খেলা স্কোয়াশ। তালিকায় অন্তর্ভূক্তির অপেক্ষায় আরো চারটি।

কমপক্ষে ৫ ডিসিপ্লিনে অংশ নিচ্ছে জেলাগুলো। খুলনা ও রাজশাহীতে দেখা যাবে সর্বোচ্চ ১৮ ডিসিপ্লিন। সর্বনিম্ন ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি। সব বিভাগে ২৩ শুভেচ্ছাদূত চূড়ান্ত। খুলনা বিভাগে দেখা যেতে পারে টাইগার ওডিআই অধিনায়ক মাশরাফিকে।

৬৪ জেলায় মশাল র‍্যালির মাধ্যমে রবিবার শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ হবে ২৪ ডিসেম্বর।

৬ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে বিভাগীয় পর্যায়ের খেলা। ঢাকা চূড়ান্ত পর্যায়ের খেলা হবে ৯ থেকে ১৭ মার্চ। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও গেমসকে স্বচ্ছ করতে সব জেলায় পাঠানো হবে বিওএ প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ