• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৩১ মার্চ ছাত্রলীগের সম্মেলনের ঘোষণা

ঢাকা, ১৩ জানুয়ারি : বাংলাদেশ ছাত্রলীগআগামী ৩১ মার্চ ছাত্রলীগ সম্মেলন করার ঘোষণা দিয়েছে। শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক  জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৩১ মার্চ প্রথম অধিবেশন ও ১ এপ্রিল দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।
৬ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রার আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছা মার্চে ছাত্রলীগ সম্মেলনের আয়োজন করুক।’  ৮ জানুয়ারি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্মেলনের বিষয়ে কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী তাদের সম্মেলনের তারিখ ঘোষণার নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায়  শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মুজাফফর আলী মিলনায়তনে এক জরুরি সভায় বসে। এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও  সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা।
সভায় সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, ‘আমাদের সঙ্গে আপার (শেখ হাসিনা) কথা হয়েছে। তার নির্দেশে আমরা সম্মেলনের তারিখ নির্ধারণ করেছি। এই কমিটির যেসব ব্যর্থতা রয়েছে তা আমার আর সভাপতির। আর সফলতা আপনাদের।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ