• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেবি কেয়ার না খাওয়ানোর পরামর্শ কর্তৃপক্ষের

সিসি ডেস্ক, ১৫ জানুয়ারী: ফরাসি শিশুখাদ্যের মাত্র এক হাজার কার্টন বাজার থেকে তুলে নেয়া গেছে। তবে ১ লাখ ২০ হাজার কৌটা এখনও ভোক্তার হাতে রয়েছে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান জেইএস। এসব খাবার শিশুদের না খাওয়ানোর পরামর্শ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের।
মিরপুরের আট মাস বয়সী শিশু জোয়াহির মোহাম্মদ ইবরার। জন্মের পর থেকে তিন মাস বেবি কেয়ার এক খেয়েছে। আমাশয়ে আক্রান্ত হলে চিকিৎসক খাবার পরিবর্তনে বাধ্য হন।
গত বছরের ফেব্রুয়ারি থেকে ফরাসি প্রতিষ্ঠান ল্যাকটালিসের উৎপাদিত কয়েকটি ব্যাচের শিশু খাদ্যে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ ধরা পড়ে।
তা বাজার থেকে তুলে নেয়ার ঘোষণাও দেয় প্রতিষ্ঠানটি। বাংলাদেশসহ ৮৩ দেশে যায় এই ব্যাচের পণ্য।
এসব ব্যাচের প্রায় সাড়ে ১৭ হাজার কার্টন আসে বাংলাদেশে। এরই মধ্যে আমদানিকারক প্রতিষ্ঠানের গোডাউনে থাকা প্রায় সাড়ে ১১ হাজার কার্টন জব্দ করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, সালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমিত হলে শিশুর পেটের পীড়াসহ নানা রোগ দেখা দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ