• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |
শিরোনাম :

নির্বাচন স্থগিতে সরকারের যোগসাজশ নেই: কাদের

সিসি ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপ-নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশের পেছনে সরকারের যোগসাজশের কোনো বিষয় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার হাইকোর্টের ওই আদেশের পর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এখানে সরকারের যোগসাজশের কোনো বিষয় নেই। আমরা এই নোংরা পলিটিক্স করি না, এতে বিশ্বাসও করি না। আদালতের রায়কে আমরা সম্মান করি বলেই আজকে কাউন্সিলের প্রার্থী ঘোষণা করতে এসেও করিনি।

এর আগে সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে ওই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ