• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘বিএনপি নেতা গয়েশ্বরকে আদালতে তোলা হবে আজ’

সিসি নিউজ, ৩১ জানুয়ারী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আজ আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। গতরাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, মঙ্গলবার হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলার নির্দেশদাতা ছিলেন গয়েশ্বর।
খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে বাসায় ফেরার পথে পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করে পুলিশ। তার গাড়িচালক জানান রাত পৌনে ১০টায় পুলিশ প্লাজার সামনে থেকে গোয়েন্দা পুলিশের একটি দল গয়েশ্বরকে তুলে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
গয়েশ্বরকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে এমন খবরে কার্যালয়ের সামনে হাজির হন পরিবারের সদস্যরা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গয়েশ্বরকে।
রাত ১১টার দিকে জরুরি সংবাদ সম্মেলন ডেকে গয়েশ্বর রায়ের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে গভীর রাতে বিএনপির সহ-সাগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে শান্তি নগরের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। এছাড়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ বেশ কয়েকজন নেতা-কর্মীর বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে বলে দাবি করেছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ