• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিএনপি নেতা তরিকুলের ছেলে অমিত গ্রেফতার

সিসি নিউজ, ৩১ জানুয়ারী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে এবং দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে শান্তিনগরের বাসা থেকে আটক করেছে বলে অভিযোগ করেছে দলটি।

মঙ্গলবার রাত ১২ টার দিকে তাকে আটক করেছে বলে দাবি করেছে বিএনপি।

এদিকে গয়েশ্বর চন্দ্র রায়ের আটকের বিষয়ে রুহুল কবির রিজভী চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। রিজভী সংবাদ সম্মেলনে বলেন, একজন রাজনীতিবিদকে এভাবে রাস্তা থেকে তুলে নেওয়ার যাওয়ার ঘটনা সভ্য রাষ্ট্রে নজিরবিহীন। এটা সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ বিশেষ।

রিজভী অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় তল্লাশি চালানো হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলেসহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে শান্তিনগরের বাসা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ