• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিএনপি নেতা গয়েশ্বর রায়ের জামিন নাকচ

ঢাকা, ৩১ জানুয়ারী: পুলিশের ওপর হামলা ও প্রিজন ভ্যানে ভাঙচুরের মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। একই মামলায় বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ দুই জনকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া, শাহবাগ ও রমনা থানার চার মামলায় বিএনপির ৫৭ নেতাকর্মীকে ২ দিন করে রিমান্ড দিয়েছে আদালত।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিয়ে খালেদা জিয়ার ফেরার পথে মঙ্গলবার বিকালে হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপিকর্মীরা। পুলিশের অভিযোগ, প্রিজন ভ্যানে হামলা চালিয়ে দুই বিএনপিকর্মীকে ছিনিয়ে নেয়া হয়।

ঘটনার দিন রাতেই গুলশান থেকে গ্রেপ্তার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই রাতে গ্রেপ্তার হন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিএনপির দাবি, হামলাকারীরা কেউই তাদের দলের কর্মী নন।

রাষ্ট্রীয় কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপি নেতা গয়েশ্বর ও অমিতসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে রমনা ও শাহবাগ থানায় চারটি মামলা করে পুলিশ। দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আসামিদের নেয়া হয় আদালতে।

পুলিশের ওপর হামলার ঘটনায় বুধবারও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ