• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৮ ফেব্রুয়ারি মাঠে থাকবে ছাত্রলীগ: সোহাগ

ঢাকা: আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি যাতে দেশে কোনো প্রকার নাশতার সৃষ্টি করতে না পারে সেজন্য প্রতিরোধ গড়ে তুলতে ছাত্রলীগ সারাদিন মাঠে থাকবে। এমনটাই বললেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপিত সাইফুর রহমান সোহাগ। শনিবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রলীগের কর্মী সভায় তিনি একথা বলেন।
সাইফুর রহমান সোহাগ বলেন, এই বিএনপি সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কয়েকশ মানুষকে হত্যা করেছে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে।  জননেত্রী শেখ হাসিনা জনগণকে সেই সন্ত্রাসের রাণীর হাত থেকে মুক্ত করেছে।
তিনি বলেন, দুর্নীতি লুটপাটের এই রাণী যদি রাজপথে কোনো সন্ত্রাসের চেষ্টা করে, তবে তা প্রতিহত করবে ছাত্রলীগ। ।
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রবিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ