• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |

খালেদার রায় নিয়ে রাজনৈতিক দলগুলোকে সংযত হওয়ার তাগিদ

সিসি ডেস্ক, ৬ ফেব্রুয়ারী: অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা হলে আইনিভাবে তা মোকাবেলার জন্য বিএনপিকে পরামর্শ দিচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রায় কেন্দ্র করে সহিংস কর্মসূচি না দেয়ার আহ্বানও তাদের। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকেও সংযত আচরণের তাগিদ দিচ্ছেন তারা।
৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। প্রতিদিনই বাগযুদ্ধ চলছে প্রধান দুই রাজনৈতিক দলের নেতদের।
রাজনৈতিক এ উত্তেজনায় শঙ্কা ছড়িয়ে পড়ছে সারাদেশে। রায় কেন্দ্র করে সহিংস পরিস্থিতি যাতে তৈরি না হয় সে আহ্বান জানাচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
২০১৪ সালের পাঁচ জানুয়ারীর নির্বাচনের সময় ব্যাপক সহিংসতা চলে সারাদেশে। শুধু ভোটের দিনেই সহিংসতায় নিহত হন ২২ জন। এ নির্বাচনকে ঘিরে টানা ৪০ দিনের অবরোধ কর্মসূচি ছিল ২০ দলের। এমন সহিংস পরিস্থিতি শেষপর্যন্ত সাধারণ মানুষকেই ক্ষতিগ্রস্ত করে বলছেন বিশিষ্টজনেরা।
রায়ের আগেই বিচারাধীন বিষয়ে কোনো বক্তব্য না দিতে প্রধান দুই দলকেই আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই দুই উপদেষ্টা। আদালতের রায়ের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ