• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাঙামাটি শহরে যুবদল-ছাত্রদলের ঝটিকা মিছিল

রাঙামাটি, ৬ ফেব্রুয়ারী: জেলা বিএনপির সভাপতি ও জেলা যুবদলের সভাপতিসহ ছয় নেতাকে গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটি শহরে ঝটিকা মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে জেটিঘাটে এসে শেষ হয়। এসময় তারা নেতাদের গ্রেফতারের প্রতিবাদ ও অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।

ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরনবী, সদর থানা যুবদলের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আলী, নগর যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল আলম মোস্তফা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সস্পাদক মোরশেদ আলম, সহ-দফতর সম্পাদক মাসুদ পারভেজ।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮ ফেব্রুয়ারির রায়কে কেন্দ্র করে সারাদেশে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। সোমবার রাতে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি’র সভাপতি শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, প্রচার সম্পাদক আবুল হোসেন বালী, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক ইলিয়াছ, জেলা ছাত্রদলের দফতর সম্পাদক কামাল উদ্দিনকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ