• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি : দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও বোলারদের ব্যর্থতায় জয়ের দেখা পায়নি টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচের আগে দলে কোন পরিবর্তন আনেনি বিসিবি। দ্বিতীয় ম্যাচের জন্য ঘোষিত দলে প্রথম ম্যাচে ডাক পাওয়া সবাই আছেন। ইনজুরি থেকেই পুরোপুরি সুস্থ না হওয়ায় এ ম্যাচের একাদশে রাখা হয়নি সাকিবকে।
এর আগে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও হেরে যায় বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজও শুরু হয়েছে হার দিয়ে। তবে সিলেটে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। শেষ ম্যাচে জয় দিয়ে সিরিজে সমতা আনতে চান মাহমুদউল্লাহ বাহিনী। আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, আফিফ হসেন, জাকির হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান, আবু হায়দার রনি, নাজমুল অপু, মোহাম্মদ মিঠুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ