• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

১২ মার্চ সোহরাওয়ার্দীতে জনসভা করবে বিএনপি

ঢাকা, ২ মার্চ : দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১২ মার্চ (সোমবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি।

শুক্রবার (২ মার্চ) সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘আগে ১১ মার্চ জনসভার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু একদিন পিছিয়ে আগামী ১২ মার্চ এ জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই জনসভার অনুমতি দেবে।’

আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুমতি দেওয়া হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, গত মাসেও আমরা সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু বইমেলার কথা বলে অনুমতি দেওয়া হয়নি। আশা করি, এবার আমাদেরকে অনুমতি দেওয়া হবে।

রিজভী আরও বলেন, ঢাকা বারের নির্বাচনকে কেন্দ্র করে গত রাতে হাঙ্গামার কথা শুনেছি। এগুলো মহিমান্বিত প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ঐতিহ্য আছে। এগুলো যাতে ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রাখা উচিত।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবদুস সালাম, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ওই রায়ের পর থেকে খালেদা জিয়া কারাগারে বন্দি রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ