• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুই গোল হজমের পর ড্র বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক, ২৮ মার্চ: দেড় বছর পর ম্যাচ খেলতে নামা বাংলাদেশ জাতীয় ফুটবল দল লাওসের মাঠে প্রথমার্ধে হজম করে দুই গোল। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে অ্যান্ড্রু অর্ডের দল।

মঙ্গলবার লাওসের সঙ্গে প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাশুক মিয়া জনি ও আবু সুফিয়ান সুফিলের গোলে সমতা ফেরে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), কাতার এবং সর্বশেষ থাইল্যান্ডে প্রস্তুতি নিয়ে নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু সবুজ-জনিদের খেলায় ছিল না ছন্দের ছাপ।

ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় লাওস। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের থ্রু পাস মামুন মিয়া বিপদমুক্ত করতে ব্যর্থ হওয়ায় গোলটি হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে জ্বলে উঠতে ব্যর্থ থাইল্যান্ডের দল ব্যাংকক গ্লাস এফসিকে হারানো ম্যাচে হ্যাটট্রিক করা তৌহিদুল আলম সবুজ। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম আবাহনীর এই ফরোয়ার্ডকে তুলে নেন কোচ।

৮০তম ডি বক্সের ভেতর থেকে মাশুক মিয়ার জনি ফ্লিক ঠিকানা খুঁজে পেলে ম্যাচে ফেরে বাংলাদেশ। যোগ করা সময়ে সতীর্থের হেড করে বাড়ানো বল পা দিয়ে নামিয়ে মাপা শটে লক্ষ্যভেদ করে ডি বক্সের বাঁ–দিকে থাকা সুফিল।

যোগ করা সময়েই শেষের দিকে বাংলাদেশের জালে বল পাঠিয়েছিল লাওস, কিন্তু অফসাইডের বাঁশি বাজান রেফারি; স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগের শেষ ম্যাচে ২০১৬ সালের অক্টোবরে ভুটানের কাছে এশিয়া কাপের বাছাইপর্বে ওঠার প্লে-অফ ম্যাচে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ