সিসি নিউজ, ২ এপ্রিল: অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকাল ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি থাকা মাকে দেখতে যাওয়ার পথে বুকে ব্যথা অনুভব করেন মির্জা ফখরুল। পরে ভর্তি হন ইউনাইটেড হাসপাতালে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে।
রাজধানীর সেগুন বাগিচার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিলো মির্জা ফখরুলের। পরে অনুষ্ঠানটি বাতিল করা হয়।