• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জোবাইদা নামবেন বিএনপির প্রচারে

সিসি ডেস্ক: দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারামুক্ত করার পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। খালেদা জিয়া মুক্তি পাবেন আশা করে এক ধরনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি; আবার বিচারাধীন ৩৪ মামলার বেড়াজালে তিনি মুক্তি না পেলে বিকল্প প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নীতিনির্ধারকরা। এক্ষেত্রে কারারুদ্ধ দলের চেয়ারপারসন নির্বাচনে প্রার্থী এবং প্রচারে অংশ নিতে না পারলে পুত্রবধূ ডা. জোবাইদা রহমান নির্বাচনী প্রচারে অংশ নেবেন।

দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, খালেদা জিয়া আগামী ৮ মে উচ্চ আদালতে মামলার শুনানিতে জামিন না পেলে আসন্ন রমজান মাসে শাশুড়িকে দেখতে দেশে আসবেন ডা. জোবাইদা। এ সময় তিনি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন। কিছুদিন দেশে থেকে আবার লন্ডনে চলে যাবেন। তবে নির্বাচনের আগে আবার দেশে এসে সারাদেশে বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেবেন ডা. জোবাইদা রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ