• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে ধারণকৃত লাটিম খেলার ভিডিও ভাইরাল

সিসি নিউজ: লাটিম হাতে একজন এগিয়ে এলো। একা একা লাটিম ঘুরাতে লাগলো। তাকে দেখে আরো কয়েকজন এগিয়ে আসলো। তাদের সবার হাতেই লাটিম। একে একে লাটিম হাতে তাদের কারুকার্য দেখাতে লাগলো। শুরু হলো গ্রাম বাংলার জনপ্রিয় লাটিম বা লাড্ডু খেলা।
সম্প্রতি নীলফামারীর সৈয়দপুরে ধারণকৃত এরকমি একটি ভিডিও বেশ সাড়া ফেলেছে। ভিডিওটি ইউটিউবে আপলোডের মাস কয়েকের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এখন পর্যন্ত ভিডিওটি ১ লক্ষবারেরও অধিক দেখা হয়েছে।
ভিডিওটিতে লাটিম খেলা সকলেই সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের মছে হাজী পাড়ার বাশিন্দা। এদের বেশিরভাগের বয়স ১২ থেকে ১৭ এর মধ্যে।
ভিডিওতে লাটিম নৈপুণ্য দেখানো নীরব ইসলাম জানায়, ‘লাটিম ঘুরাতে ভালো লাগে। আমরা বিকেলে সবাই একত্রিত হয়ে লাটিম খেলি’। অপর আরেকজন মোক্তাসিন ইসলাম জানায়, ‘লাটিম ঘুরাতে যেমন ভালো লাগে, তেমনি লাটিম খেলা দেখতেও বেশ ভালো লাগে। তাই বিকেল হলেই অনেকে আমাদের লাটিম খেলা দেখতে আসে’।
ইউটিউবে জনপ্রিয়তা পাওয়া এই লাটিম খেলার ভিডিওটি বানিয়েছেন একই এলাকার তারিকুজ্জামান তারেক। তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করেন। এর পর থেকেই ভিডিওটি বেশ সাড়া পেতে থাকে।
তারিকুজ্জামান জানান, ‘গ্রাম্য খেলা লাটিম একসময় খুব জনপ্রিয় ছিলো। কিন্তু এখন কালের বিবর্তনে লাটিম সহ অন্যান্য গ্রাম্য খেলা প্রায় হারিয়ে যেতে বসেছে। আর তাই তিনি হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রাম্য খেলা গুলো উৎসবের সহিত আয়োজন ও দৃশ্যধারণ করে সর্বত্র ছড়িয়ে দিতে চান’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ