সিসি নিউজ, ২৩ এপ্রিল: তারেকের কাছে বাংলাদেশী বৈধ পাসপোর্ট থাকলে তা দেখানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আজ সোমবার বিকেলে দলের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। স্বপনের দাবি, তারেক রহমান যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার করেছেন।