• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

সিসি নিউজ, ১৫ মে: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) নীলফামারী ক্যাম্পের সদস্যরা ইয়াবাসহ মোহাম্মদ ফিরোজ(৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে । সোমবার রাতে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শহরের হাতিখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফিরোজ হাতিখানার আব্দুল কুদ্দুসের ছেলে।
র‌্যাব-১৩’র ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২(সিপিসি) নীলফামারী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১৫০পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন ক্যাম্পের উপ-সহকারী পরিচালক(ডিএডি) শহিদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে সিপিসি-২ ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, একটি চক্র ওই এলাকায় দীর্ঘদিন থেকে ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ফিরোজকে আটক করা হয়। চক্রটি ধরতে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ