• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা শিগগির

সিসি নিউজ, ২৪ মে: সম্মেলনের ১২ দিন পরও ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হয়নি। তবে শিগগির দেয়া হবে বলে জানালেন নেতারা। এরই মধ্যে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদকের একটি সংক্ষিপ্ত তালিকা প্রধানমন্ত্রীর হাতে পৌঁছেছে। তিনিই ঠিক করবেন ছাত্রলীগের পরবর্তী শীর্ষ দুই পদ।
ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ১০ মাস আগে। একবার তারিখ বদলে সম্মেলন হয় ১১ ও ১২ মে। তার আগে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আবেদন করেন ৩২৩ জন। কিন্তু সম্মেলনেও নাম ঘোষণা হয়নি।
সেদিন থেকে অপেক্ষার শুরু। এখনো সেই কমিটির দেখা নেই। দেরি হওয়ায় নিজেদের মধ্যে চলছে কাদা ছোঁড়াছুড়ি।
আওয়ামী লীগ নেতারা বলছেন, ছাত্রলীগের শীর্ষ দুই পদে এত বেশি প্রার্থী হওয়াটা হতাশাজনক। এতে বোঝা যায় নিজেদের মধ্যে আস্থা ও বিশ্বাসে ঘাটতি রয়েছে। সে কারণেই প্রধানমন্ত্রী দেখে শুনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঠিক করছেন।
তিনি বলেন এমন কমিটি করা হবে যাতে নির্বাচনী বছরে ছাত্রলীগের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ