• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

উন্নয়নের মহোৎসবের নামে দুর্নীতির জোয়ার চলছে : এরশাদ

সিসি নিউজ, ৩০ মে: রাজনৈতিক দলগুলোকে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘দেশে উন্নয়নের মহোৎসবের নামে দুর্নীতির জোয়ার চলছে। সন্ত্রাস ও মাদকের কারণে ধ্বংসের ধারপ্রান্তে দেশ। এর থেকে পরিত্রাণের জন্য সরকার পরিবর্তন দরকার।’ বুধবার রাজধানীর একটি হোটেলে সম্মেলিত জাতীয় জোটের প্রধান শরিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে থাকা এরশাদ বলেন, ‘একটি জাতিকে ধ্বংস করতে শিক্ষা ব্যবস্থা ও যুব সমাজকে ধ্বংস করলেই যথেষ্ট। জিপিএ ৫ প্রাপ্ত ছেলেরা জিপিএ ফাইভের অর্থ বলতে পারে না। শিক্ষা ব্যবস্থা সংস্কার করার কথা একাধিকবার বলেছি, সরকার কর্ণপাত করেনি। বলছিলাম সংসদে মাদক সম্রাট রয়েছে, কিন্তু সরকার কোনও ব্যবস্থা নেয়নি। ঘরে ঘরে আজ ইয়াবা। যুব সমাজ  ধ্বংসের পথে।’

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘সৌদিতে নারী শ্রমিক পাঠানো হচ্ছে। তারা সেখানে গিয়ে ভয়ানক নির্যাতনের শিকার হচ্ছে। সেখানে পাঠানো দরকার প্রশিক্ষিত কর্মী।’

ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এমএ মান্নানের সভাপতিত্বে মহাসচিব এমএ মতিনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ