• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্পেনের নতুন কোচ হিয়েরো

খেলাধুলা ডেস্ক, ১৪ জুন: ফার্নান্দো হিয়েরোকে বিশ্বকাপে স্পেন দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। স্পেন ফুটবল ফেডারেশন এক টুইট বার্তায় বিষয়টা নিশ্চিত করেছে।
জুলেন লোপেতেগুইকে বরখাস্ত করার এক ঘণ্টার মধ্যেই ফার্নান্দো হিয়েরোকে নিয়োগ দেয়া হয়েছে।আপাতত বিশ্বকাপ পর্যন্তই তিনি দায়িত্ব সামলাবেন।
হিয়েরো এর আগে ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সহকারী কোচ ছিলেন। পূর্ণকালীন কোচ হিসেবে তিনি কেবল স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের দল অভিয়েদোর দায়িত্ব পালন করেছেন।
রাশিয়া বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। শুক্রবার পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন।
রাশিয়া বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন আজ বুধবার কোচ হুলেন লোপেতেগিকে বরখাস্ত করে স্পেনের ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের ঠিক আগের দিন এমন খবরে চমকে গেছে স্পেনসহ গোটা ফুটবলবিশ্ব।
কিন্তু কেন এভাবে বরখাস্ত করা হলো লোপেতেগিকে? কারণটা খুবই পরিষ্কার। মঙ্গলবার ৫১ বছর বয়সী এই কোচের সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) কিছু না জানিয়েই রিয়ালের সঙ্গে যোগাযোগ করেন লোপেতেগি। আর এ কারণ দেখিয়েই তাকে বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ