• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানানন্দ

খেলাধুলা ডেস্ক, ২৪ জুন: বয়স মাত্র ১২ বছর ১০ মাস ১৩ দিন। আর এই বয়সেই দাবায় গ্র্যান্ডমাস্টার হয়ে গেল চেন্নাইয়ের প্রজ্ঞানানন্দ। শুধু তাই নয়, প্রজ্ঞানানন্দ বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার।
১৯৯০ সালে ইউক্রেনের সের্জে কারাজকিন ১২ বছর সাত মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিল। তিনি বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার। সের্জে কারাজকিনের চেয়ে মাত্র তিন মাস বয়স বেশি প্রজ্ঞানানন্দের।
এই মুহূর্তে ইতালির অর্টিসেইয়ে গ্রেডিনে ওপেন খেলছে প্রজ্ঞানানন্দ। শনিবার সেখানে অষ্টম রাউন্ডে ইতালির গ্র্যান্ডমাস্টার লুকা মোরোনি জুনিয়রকে হারায় সে।  নেদারল্যান্ডসের ২৫১৪ রেটিংয়ের প্রুইজসার্সের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয় প্রজ্ঞানানন্দ।
২০১৭ সালে ওয়ার্ল্ড জুনিয়র্সে প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম পেয়েছিল সে। গ্রিসে এক রাউন্ড-রবিন প্রতিযোগিতায় পেয়েছিল দ্বিতীয় নর্ম। এখন ২৫০০ রেটিং পেরিয়ে গেল সে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ