• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাঘিনীর থাবায় ৪৭ রানে শেষ স্কটল্যান্ড

খেলাধুলা ডেস্ক, ০৬ জুলাই: সাকিবদের লজ্জার মাঝে বাঘিনীর থাবায় ৪৭ রানে শেষ স্কটল্যান্ড। জাতীয় পুরুষ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বে মূল আসরের ফেভারিট বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে দলের পারফরম্যান্সে সেটাই প্রমাণিত হলো। স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

বিশ্বকাপ বাছাইপর্বে মেয়েদের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রটারডামে বৃহস্পতিবার স্কটিশদের ৪৭ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ জিতেছে ১০ ওভারে।

টস জিতে ব্যাটিংয়ে নামা স্কটরল্যান্ডের ব্যাটিংয়ের এই দুর্দশা ছিল না শুরুতে। দশম ওভারে দলের রান ছিল ১ উইকেটে ৩৫। সেখান থেকে ১২ রানের মধ্যে হারায় তারা ৯ উইকেট।

প্রস্তুতির জন্য বল হাতে নিয়েছেন এদিন স্কোয়াডের সব বোলারই। তবে সাত ও আট নম্বর বোলার হিসেবে আক্রমণে এসে স্কটিশদের ধসিয়ে দিয়েছেন দুই লগ স্পিনার ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ। ৩ ওভারে ১ রানে ৩ উইকেট নিয়েছেন ফাহিমা। ৪ ওভারে ৮ রানে ২টি রুমানা।

রান তাড়ায় বাংলাদেশ শূন্য রানেই হারায় শামিমা সুলতানাকে। তবে আয়েশা রহমান ও শারমিন সুলতানা জুটিই জিতিয়ে দেয় দলকে।

২০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আয়েশা। গত মে মাসে দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথম ম্যাচ খেলতে নামা শারমিন অপরাজিত থাকেন ৩৭ বলে ১৮ রানে।

বাছাইপর্বের প্রথম ম্যাচ শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি।

সংক্ষিপ্ত স্কোর :
স্কটল্যান্ড : ১৮.৫ ওভারে ৪৭ (র‌্যাচেল ১৬, জ্যাক ১১; জাহানারা ২-১-৬-০, সালমা ২-০-৮-০, পান্না ২-০-৯-১, নাহিদা ৩-০-৩-০, লিলি ১.৫-০-১০-২, কুবরা ২-০-২-১ রুমানা ৪-১-৮-২, ফাহিমা ৩-২-১-৩)।

বাংলাদেশ : ১০ ওভারে ৫১/১ (শামিমা ০, আয়েশা ২৩*, শারমিন ১৮*)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ