• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ৩১৮ কোটি ডলার

খেলাধুলা ডেস্ক: ২১তম ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ফ্রান্স ছয় কেজি ওজনের সোনার ট্রফিটার সাথে প্রাইজমানি পাবে ৩৮ মিলিয়ন ডলার। বাংলাদেশী টাকায় প্রায় ৩১৮ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার টাকা।

রানার্স-আপ দল ক্রোয়েশিয়া পাবে ২৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ২৩৪ কোটি ৫৭ লাখ ২৮ হাজার টাকা। এমন তথ্য দিয়েছে ফুটবলের প্রধান সংস্থা ফিফা।

গত বছরের অক্টোবরে ফিফা জানায়, ২০১৮ বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ৪০০ মিলিয়ন ডলার। এই পুরস্কার মূল্য ভাগ করে দেয়া হবে অংশগ্রহণকারী ৩২টি দলের মধ্যে।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ছিল ৩৫৮ মিলিয়ন। অর্থাৎ চলতি বিশ্বকাপে পুরস্কার মূল্য ৪২ মিলিয়ন ডলার বেশি।

ফিফা আরো জানায়, বিশ্বকাপে সুযোগ পাওয়া সব দলই খরচ-বাবদ ১ দশমিক ৫ মিলিয়ন ডলার পাবে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পাওয়া দলগুলো পাবে ৮ মিলিয়ন ডলার বেশি। শেষ ষোলো থেকে যে দলগুলো ছিটকে গেছে তারা পাবে ১২ মিলিয়ন ডলার।

কোয়ার্টার ফাইনাল থেকে যারা বাদ পড়েছে তারা পাবে ১৬ মিলিয়ন ডলার।

আর বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হেরে যাওয়া দল অর্থাৎ চতুর্থ দল ইংল্যান্ড পাবে ২২ মিলিয়ন ডলার। তৃতীয় হওয়া হ্যাজার্ড-লুকাকুদের বেলজিয়াম পাবে ২৭ মিলিয়ন ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ