• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্ত্রীকে নিয়ে নৌকা বাইচে মেতেছেন মেসি!

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়ায় গেলেও লিওনেল মেসি ফিরেছেন একেবারে খালি হাতে। কপালে জুটেছে উল্টো নানা সমালোচনা। হতাশা নিয়ে আর কতদিন থাকা যায়?

তাই পেছনের গল্প ভুলে পরিবার নিয়ে সময়টা চুটিয়ে উপভোগ করছেন মেসি।সাগর পাড়ে নৌকা বাইচ খেলে পার করছেন সময়। সঙ্গে আছেন সাবেক বার্সা সতীর্থ স্প্যানিশ সেস ফ্যাব্রেগাস ও তার স্ত্রী।

ভূমধ্যসাগরের দ্বীপ ‘ইবিজা’তে গ্রীষ্মের ছুটি কাটাচ্ছেন গ্রহের সেরা ফুটবলারদের একজন মেসি। কখনো নিজে একাই বোট নিয়ে সাগরের নীলাভ জলে প্যাডেলিং করছেন। আবার কখনো স্ত্রী আন্তোলা রোকুজ্জাকে নিয়ে মেতে উঠেছেন নৌকা বাইচে।

এবার রাশিয়া বিশ্বকাপের স্মৃতি মেসির জন্য সুখকর ছিল না। আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন। অবশ্য নাইজেরিয়ার বিপক্ষে গোল করে সহজাত ভূমিকায় ফেরার আভাস দিলেও নকআউট পর্বে ফ্রান্সের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন। ফ্রান্সের বিপক্ষে হেরেই রাশিয়া বিশ্বকাপের ইতি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ