• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশকে অভিনন্দন আফ্রিদির

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। এশিয়া কাপের চলতি আসরে সুপার ফোরের শেষ ম্যাচে গত রাতে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠে বাংলাদেশ। ব্যাটি-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই পাকিস্তানকে পরাস্ত করে টাইগাররা।পাকিস্তানের এমন দুর্দশা দেখে ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটাররা। তারই বহিঃপ্রকাশ বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাচ্ছেন পাকিস্তানের সাবেক খেলোয়াড়রা। সেই তালিকা থেকে বাদ যাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আফ্রিদি লিখেন, ‘বাংলাদেশকে অভিনন্দন। সবদিক দিয়ে পাকিস্তানের পারফরম্যান্স ছিলো হতাশার। তিন বিভাগেই আগ্রাসী ক্রিকেটের ঘাটতি দেখা গেল তাদের। এই তরুণ দলটি সর্বশেষ টুর্নামেন্টে ভালো করেছিল এবং প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল অনেকটাই। শক্তভাবে ফিরতে হলে অনুশীলনে আরও পরিশ্রম করতে হবে তাদের। সবকিছু নতুনভাবে শুরু করতে হবে এই দলকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ