• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকালেন পৃথ্বী শ

খেলাধুলা ডেস্ক: দেখে মনে হতে পারে, তিনি একদিনের ম্যাচে খেলতে নেমেছেন। অন্তত তাঁর খেলা বল ও রানের সংখ্যাটা সেটাই যেন ব্যাখ্যা করে যাচ্ছিল। আর তাঁর খেলার স্টাইল নিয়ে তো কথাই নেই। যেন প্রচণ্ড তাড়াহুড়োয় রয়েছেন। তবে এমন স্টাইলে খেলেই সফল পৃথ্বী শ। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে ফেললেন মুম্বইয়ের এই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ৯৯ বলে সেঞ্চুরি করেছেন পৃথ্বী (১৩৪)।ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকেই তিনি ভারতীয় দলের সঙ্গে সফররত ছিলেন পৃথ্বী।

ভারতীয় ক্রিকেট সার্কিটে অনেকেই আশা করেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়ে যাবে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের ক্যাপ্টেনের। কিন্তু শেষমেশ কেএল রাহুলের উপরই ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। ফলে ব্রিটিশভূমে আর টেস্ট অভিষেক হয়নি পৃথ্বীর। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই সেঞ্চুরি করে ফেললেন ১৮ বছর বয়সী পৃথ্বী শ।

মুম্বইয়ের স্কুল ক্রিকেটে একটা সময় রেকর্ড ৫৪৬ রান করেছিলেন পৃথ্বী। পরে হ্যারিস শিল্ডে তাঁর সেই রেকর্ড ভেঙেছিলেন প্রণব ধনওয়াড়ে। তিনি করেছিলেন ১০০৯ রান। তবে স্কুল ক্রিকেটে ওরকম রেকর্ড করে হইচই ফেলে দেওয়া পৃথ্বীকে বড় মঞ্চে খেলতে দেখার অপেক্ষায় ছিল ভারতীয় ক্রিকেটমহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ