• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘সমান সুযোগ নিশ্চিত ছাড়া তফসিল গ্রহণযোগ্য নয়’

রাজশাহী, ১১ নভেম্বর।। সব দলের জন্য সমান সুযোগ তৈরি না হলে তফসিল বা নির্বাচন কোনোটাই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া খালেদা জিয়াকে মুক্তি না দিলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে বলেও মত তার।শুক্রবার  বিকেলে রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভায় তিনি আরো বলেন, আন্দোলনের মাধ্যমেই ৭ দফা আদায় করতে হবে।
একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ৭ দফা আদায়ে রাজশাহীর মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা। এতে খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবি মেনে নিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান জোট নেতারা।
বর্তমান সরকার জনপ্রিয়তা হারিয়েছে দাবি করে, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে ২৩ ডিসেম্বরের বদলে জানুয়ারির শেষে ভোট করতে বলছেন বক্তারা।
ঐক্যফ্রন্ট নেতাদের অভিযোগ, ক্ষমতাসীনদের বাধায় জনসভায় আসতে গিয়ে পথেই আটকা পড়েন নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়াসহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলার নেতাকর্মীরা।
বেশকিছু জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের জনসভায় আসতে বাধা দিয়েছে দাবি বিএনপি মহাসচিবের। ভোট গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের আহ্বানও জানান তিনি।
অসুস্থতার কারণে জনসভায় আসতে না পারলেও, মোবাইল ফোনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ঐক্যফ্রণ্ট তো নেতা ডক্টর কামাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ