• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :

৩ আসনে মনোনয়ন ফরম নিলেন খালেদা

ঢাকা, ১২ নভেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিন আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (১২ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

সকাল ১০টা ৪৮ মিনিটে ফেনী-১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বগুড়া-৬ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বগুড়া-৭ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ