• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাজে শট খেলে ফিরলেন সৌম্য সরকার

খেলাধুলা ডেস্ক, ৩০ নভেম্বর।। বাজে শট খেলে ফিরলেন সৌম্য সরকার। অফ স্পিনার রোস্টন চেজের অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে স্লিপে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ দেন তিনি। ৪২ বলে ১৯ রান করে ফেরেন সৌম্য। তার বিদায়ে ভাঙে ৪২ রানের উদ্বোধনী জুটি।

আর আগে ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হয় সকাল সাড়ে নয়টায়।

ইমরুল কায়েস চোটে পড়ায় ঢাকা টেস্টে অভিষেক হয়ছে সাদমান ইসলামের। সৌম্য সরকারের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন সাদমান। ওয়েস্ট বিপক্ষে বাংলাদেশের একাদশে কোনো পেসার নেই। বাংলাদেশের টেস্ট ইতিহাসেই এটিই প্রথম।

চট্টগ্রামের স্পিন জাদুতে সফরকারীদের নাকাল করে তিন দিনেই ৬৪ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। ফলে সিরিজে হারের সুযোগ নেই বাংলাদেশের। এই অবস্থান থেকে হয় জয় বা সিরিজ ড্র করতে পারে স্বাগতিকরা। তবে ২-০ তে সিরিজ জেতার জন্য মুখিয়ে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ