• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খুলনাকে হারিয়ে রাজশাহীর প্রথম জয়

খেলাধুলা ডেস্ক, ৯ জানুয়ারি ।। বিপিএলের চলতি ষষ্ঠ আসরে নিজেদের প্রথম খেলায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৮৩ রানে হেরে গিয়েছিল রাজশাহী কিংস।  আজ বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানসকে ৭ উইকেটে হারিয়ে জয়ে ফিরল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন রাজশাহী কিংস। দলের জয়ে ব্যাট হাতে ৪৫ বলে ৫১ রান করেন অলরাউন্ডার মিরাজ।  এছাড়া ৪৩ বলে ৪৪ রান করেন মুমিনুল হক সৌরভ। এর আগে দুর্দান্ত বোলিং করেন রাজশাহীর লংকান পেসার ইসিরু উদানা। তার গতির মুখে পড়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১১৭ রানেই গুটিয়ে যায় খুলনা।

এ নিয়ে নিজেদের তিন ম্যাচের তিনটিতেই হেরে গেল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটানস। এর আগে নিজেদের প্রথম দুই খেলায় রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ এবং ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১০৫ রানে হেরে যায় খুলনা। মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু মন্দ হয়নি খুলনা। শুরুতে পল স্টার্লিং এবং জুনায়েদ সিদ্দিকী বেশ ভালোই খেলছিলেন। কিন্তু দলীয় ৪০ রানে এবং ব্যক্তিগত ১৬ রানে মোস্তাফিজের বলে মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান স্টার্লিং। পরের ওভারেই তার পথ ধরেন অপর ওপেনার জুনায়েদ সিদ্দিকী। তিনি করেন ১৮ বলে ২৩ রান।জহুরুল হক করেন মাত্র ১ রান।  ৬ বল মোকাবেলা করে আরাফাত সানির শিকার হন তিনি। এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ ক্রিজে স্থায়ী হওয়ার চেষ্টা করে যান। ১৮ বল খেলে মাত্র ১১ রানে তিনি ফেরেন সাজঘরে।  এরপর ডেভিড মালান দলকে শতক পার করতে সাহায্য করেন। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৮ বলে ২২ রান করে তিনি ফেরেন সৌম্য সরকারের বলে। আরিফুল হক, ডেভিড ওয়াইসিরাও জলে উঠতে ব্যর্থ হন।বল হাতে চার ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। এছাড়া ইসুরু উদানা নিজের চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইটান্স: ১১৭/৯ (২০) স্টার্লিং ১৬, জুনায়েদ ২৩, জহুরুল ১, মাহমুদুল্লাহ ১১, মালান ২২, আরিফুল ১২, ওয়াইসি ১৪, শরিফুল ১, তাইজুল ৮*, শুভাষিস ০ ; কয়েস আহমেদ ২৪/১, মোস্তাফিজ ১৮/২, সৌম্য ৬/১, সানি ১৯/১, উদানা ১৫/৩।রাজাশাহী কিংস: ১১৮/৩ (১৮.৫) হাফিজ ৬, মুমিনুল ৪৪, মিরাজ ৫১, সৌম্য ১১*, ইভান্স ১*; তাইজুল ২২/১, জহির ১১/১, স্টার্লিং ৯/১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ