• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকার বিপক্ষে রংপুরের সহজ জয়

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ৩৪ তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে আট উইকেটে হারালো রংপুর রাইডার্স। চট্টগ্রাম পর্বের দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। ব্যাটিংয়ে নেমে বির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ঢাকার সংগ্রহ ১৮৬ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে আট উইকেট হাতে রেখেই রংপুর পৌঁছায় জয়ের বন্দরে।

টসে জিতে ঢাকার পক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনার হজরতউল্লাহ জাজাই করেন ১৭ রান এবং আরেক ওপেনার সুনীল নারাইন করেন ২৮ রান। তিন নম্বরে মাঠে আসা রনি তালুকদার ফেরেন ৫২ রানে। অধিনায়ক সাকিব দিদায় নেন ২৫ রানে। এরপর আন্দ্রে রাসেল করেন ১৪ রান। শুভাগত হোম ১ রানে ফিরে যাম। ইনিংসের শেষের দিকে কাইরন পোলার্ড ৩৭ ও নুরুল হাসান সোহান ৩ রান করে অপরাজিত থাকেন।
বল হাতে রংপুর অধিনায়ক মাশরাফি তুলে নেন একটি উইকেট। ফরহাদ রেজা তুলে নেন দুটি উইকেট। এছাড়াও নাজমুল অপু, শহিদুল ইসলাম ও শফিউল ইসলাম একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার ক্রিস গেইল ১ রানে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার এলেক্স হেলস ধরে রাখেন দলের হাল। তিন নম্বরে নামা রিলে রুশোও ফিরেন ০ রানে। এরপর নামা এবি ডি ভেলিয়ারর্স জুটি গড়েন হেলসের সঙ্গে। এই জুটিতেই রংপুর পৌঁছায় জয়ের বন্দরে। ডি ভেলিয়ারর্স ৫০ বলে ১০০ এবং হেলস ৫১ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই দুই ক্রিকেটার। এতে করে হাতে আট উইকেট রেখেই ম্যাচ জিতে রংপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ