সিসি নিউজ, ২ ফেব্রুয়ারী।। প্রতারনা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে প্রজাপতি স্কুলের পরিচালক শাকিল আহমেদ ও শিক্ষক আলিম উদ্দিনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রতারনার শিকার শিক্ষার্থীদের মধ্যে এক ছাত্র বাদী হয়ে আজ শনিবার ওই মামলা দায়ের করে। বিকেলে পুলিশ আটক শিক্ষককে জেলহাজতে এবং শাকিল অসুস্থ্য হয়ে পড়লে পুলিশ পাহারায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাসেবার জন্য ভর্তি করায়। দেয়া হচ্ছে।
উল্লেখ্য যে, প্রজাপতি স্কুলের পরিচালক শাকিল আহমেদ নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্রদের বিশেষ ব্যবস্থায় এসএসসি পরীক্ষা দেয়ার সুযোগ করার প্রলোভন দিয়ে প্রতিজনের কাছে ৮ থেকে ১২ হাজার টাকা নিয়েছে। পরে ওইসব শিক্ষার্থীদের প্রবেশপত্র দিতে ব্যর্থ হলে শুক্রবার শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। ওই ঘটনায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের হাতিখানাস্থ স্কুল সংলগ্ন বাসা থেকে পরিচালকসহ সহকারী শিক্ষক আলিম হোসেনকে আটক করে পুলিশ।
অকৃতকার্যরা শহরের ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, কয়া গোলাহাট স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আল ফারুক একাডেমি, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।