• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন মোস্তাফিজুর রহমান

সিসি ডেস্ক, ২৩ মার্চ।। মায়ের পছন্দের পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া পারভীন শিমুর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। শুক্রবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে এই বিয়ে অনুষ্ঠিত হয়। শিমু মুস্তাফিজের আপন মেজ মামা রওনাকুল ইসলাম বাবুর মেয়ে।

বিয়ে নিয়ে মোস্তাফিজ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বললেও তার বড় ভাই মাহফুজুর রহমান মিঠু নতুন দম্পতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, কালিগঞ্জের তেতুলিয়া গ্রামের হাজী আবুল কাশেম ও মাহমুদা দম্পত্তির ছোট ছেলে বিশ্বখ্যাত ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের সঙ্গে বিয়ে হয় সাদিয়া পরভীন শিমুর।

শিমুর বাবা দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের রওনাকুল ইসলাম বাবু। তার এক ছেলে ও চার মেয়ের মধ্যে শিমু তৃতীয়। শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিষয় নিয়ে স্নাতক (সম্মান) ১ম বর্ষে লেখাপড়া করছেন।

পাঁচ লাখ এক টাকার দেনমোহরে বাঁধা পড়েন মোস্তাফিজ ও শিমু।

বর ও কনের স্বজনরা জানিয়েছেন, একেবারে ঘরোয়া পরিবেশে স্বজনদের সঙ্গে নিয়ে প্রাথমিকভাবে শেষ করা হয়েছে এই বিয়ে। এরপর ধুমধাম করে অনুষ্ঠান হবে বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ