• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে রাফি হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

সিসি নিউজ, ১৮ এপ্রিল।। নীলফামারী সৈয়দপুরে নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। বুধবার সকাল ১০ টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ গ্রহন করে। সভাপতিত্ব করেন সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্মচারী ও থিং কিং দ্যা হিউমিনিটির সভাপতি জিনাত আরা জিতু।
এতে বক্তব্য রাখেন, সৈয়দপুর দর্পনের সভাপতি আমির, হুদয়ে সৈয়দপুরের শাহীন শাহ, গরীব চিকিৎসালয়ের ফারুখ, ভলেন্টিয়ার অব সৈয়দপুরের সুলতান, শিক্ষা নগরী সৈয়দপুরের রাকীব, সার্চ টিমের সোহেল রানা, সাংবাদিক এম আর আলম ঝন্টু, বাংলাদেশের ওর্য়াকাস পাটির রুহুল আলম মাস্টার, সৈয়দপুর পাইলট স্কুল ও কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল কাফী প্রমূখ।
সভাপতি জিনাত আরা জিতু বলেন, মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে মারলে দেশ থেকে ধর্ষণ বন্ধ হবে। রাফি হত্যার সাথে জড়িতদের সকলের বিচার করতে হবে। আর যেন রাফি, তনুসহ কোন নারীকে এমন পরিস্থিত স্বীকার হতে না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ