• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বগুড়া-৬ আসনে উপনির্বাচন ২৮ জুলাইয়ের মধ্যে

সিসি ডেস্ক, ১ মে ।। শুরু হয়ে গেছে মির্জা ফখরুলের বগুড়া-৬ আসনে উপনির্বাচনের দিন গণনা। ২৮ জুলাইয়ের মধ্যে ভোট নিতে হবে নির্বাচন কমিশনকে। এখান থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব এমপির শপথ না নিলেও উপনির্বাচনে দলটি অংশ নিতে পারে বলে ইঙ্গিত নীতিনির্ধারকদের।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ে সংসদ সদস্যের শপথ না নেয়ায় তার বগুড়া-৬ আসনটি শূন্য হয়ে গেছে।
সংবিধান অনুযায়ী, ৩০ এপ্রিল শূন্য হয়েছে আসনটি। এখন নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে আসনটি শূন্য ও উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে। ৯০ দিন অর্থাৎ ২৮ জুলাইয়ের মধ্যেই হতে হবে ভোট।
একাদশ সংসদ নির্বাচনের পর কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তবে এবারের রাজনৈতিক প্রেক্ষাপটে আলাদা… বলছেন দলটির নীতিনির্ধারকেরা।
বগুড়া-৬ আসনটি মূলত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার। ১৯৯৬ সাল থেকে ২০০৮ পর্যন্ত সবগুলো সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন। তবে গত জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় এ আসন থেকে বিএনপির প্রার্থী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ