• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় মামলা

রংপুর, ৫ মে ।। বাড়িতে চুরি ঠেকাতে ছাদের গ্রিল বিদ্যুতায়িত করে রাখায় একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে কোতোয়ালি থানা-পুলিশ বাদী হয়ে বাড়ির মালিক সৈয়দ আলীকে আসামি করে মামলাটি দায়ের করে। ওই মামলায় আটক বাড়ির মালিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রংপুরের কলেজ রোড বনানীপাড়া এলাকার সৈয়দ আলীর দুইতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকত ওই পরিবার। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির ছাদে গ্রিলে কাপড় শুকাতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহবধূ আরেফিনা ও তাঁর মেয়ে তাসমিয়া। এ সময় তাঁদের চিৎকারে তাজমহল বেগম ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ