• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ৩২ পরিবারের বসতঘর

সিসি নিউজ, ৬ মে ।। নীলফামারীর সৈয়দপুরে এ অগ্নিকান্ডে ৩২টি পরিবারের বসতঘর, আসবাবপত্র, ধান-চাল পুড়ে গেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডেরানী নাম গ্রামে এ আগুনের ঘটনা ঘটে।
গ্রামের মজনু মিয়ার রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। আগুনের খবর পেয়ে নীলফামারী সদর, সৈয়দপুর ও তারাগঞ্জ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা পর আগুন আয়ত্বে আনে। এর মধ্যে ওই গ্রামের ৩২টি পরিবারের ৮২টি বসতঘর, আসবাবপত্র, ধান-চাল, বাই-সাইকেল, ইলেকট্রোনিক্স পণ্য পুড়ে যায়।
বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন খোলা আকাশের নীচে অবস্থান করছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন দুপুরে ঘটনাস্থলে পৌছে তাৎক্ষনিক শুকনো খাবার, কম্বল বিতরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ