• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শেখ জামালকে ৩-১ গোলে হারালো বসুন্ধরা কিংস

সিসি নিউজ, ৯ মে ।। ফিরতি লীগে জয় দিয়ে শুরু করলো বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার বিকালে হোম ভ্যেনু নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে ৩-১ ব্যবধানে শেখ জামাল ধানমন্ডিকে পরাজিত করে লিগে শীর্ষস্থান ধরে রাখলো বসুন্ধরা কিংস।
খেলার প্রথমার্ধে পর পর চারটি গোলের সহজ সুযোগ নস্ট করে শেখ জামালের গামম্বিয়ান ফরোয়ার্ড ইমিল সামবোও। প্রতিবারে তার সামনে প্রাচীর হয়ে দাড়ায় বসুন্ধরার গোলরক্ষক জিকো। তবে ৩৬ মিনিটে বসুন্ধরার দলপতি কলিন্ড্রসের সহায়তায় ডি-বক্সের অনেক বাইরে থেকে বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস কোস্টার জোরালো শট খুজে নেয় শেখ জামালের জাল। ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে গো ল শোধে মরিয়া শেখ জামাল আক্রমনের ধার বাড়ায়। ফলে ৫২ মিনিটে শেখ জামালের ফরোয়ার্ড ইমিল সামবোও দলকে সমতায় ফেরায়। ইমন মাহমুদ ও মার্কোস ডি কোস্টার সহায়তায় খেলার ৫৭ ও ৬৩ মিনিটে পর পর দু’টি গোল করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় বসুন্ধরার মতিন মিয়া।
নির্ধারিত সময়ে শেখ জামাল ধানমন্ডিকে ৩-১ গোলে পরাজিত করে জয় নিয়ে মাঠ ছড়ে অস্কার ব্রোজেনের শীষ্যরা।
লিগে এ পর্যন্ত ১৩ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে সবার উপওে কিংস আর সমান খেলায় তিন জয় ও পাঁচ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে থাকলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ