• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন: ড. কামাল নাসের

ঢাকা, ৩১ মে ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল নাসের চৌধুরী জানিয়েছেন, ২০২০ সালের ১৭ ই মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করা হবে। এ উদযাপনের প্রস্তুতি জুলাই মাসের মধ্যে শেষ হবে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির এক সভা শেষ তিনি এসব তথ্য জানান।

সভায় উপস্থিত ছিল আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহামুদ, শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রমুখ।

ড. কামাল নাসের চৌধুরী বলেন, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন করা হবে। এ লক্ষে ৮ টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এর মধ্য রয়েছে প্রকাশনা কমিটি, যোগাযোগ কমিটি, ক্রীড়া কমিটি, আন্তর্জাতিক প্রকাশনা কমিটি, সংস্কৃতি কমিটিসহ আরো তিনটি কমিটি রয়েছে।

তিনি জানান, কমিটিগুলো ইতিমধ্যে একুশটি মিটিং করেছে। মিটিংয়ে বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে আলাপ আলোচনা হয়েছে। আজকের সভাটি একটি বিশেষ সভা। এই সভায় আমাদের উপ-কমিটি এবং উপ-কমিটির প্রধান যারা আছেন তাদের নিয়ে হয়েছে।

এর আগে গত ২০ মার্চ দুটো কমিটি গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একটি জাতীয় কমিটি অন্যটি জাতীয় বাস্তবায়ন কমিটি।

প্রসঙ্গত, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে ২০২০ ও ২০২১ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘এই আয়োজনে সব বয়স ও শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ